নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে 'অপারেশন ডেভিল হান্ট' এবং মাদক উদ্ধারে নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানায় উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় সর্বমোট ২৮ জনকে গ্রেফতার এবং ৮১০ (আটশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানা পুলিশ কর্তৃক ১৮/০২/২০২৫ তারিখ ১৮:৩০ ঘটিকায় বাসাইল সাকিনস্থ চক্ষু হাসপাতাল এলাকা হতে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ কাউসার (৩৭), পিতা- মৃত ইব্রাহিম খলিল, সাং- বালুয়াকান্দি ও ২। মোঃ এমরান (২৮), পিতা- মমতাজ মিয়া, সাং- বালুয়াকান্দি (কান্দাপাড়া) উভয় থানা- রায়পুরা, জেলা- নরসিংদী। নরসিংদী মডেল থানা পুলিশের অপর একটি টিম ১৭/০২/২০২৫খ্রি. তারিখ রাত ২৩:২০ ঘটিকায় সালিধা সাকিনস্থ পৌর কবরস্থান এলাকা হতে ০৫ (পাচ) কেজি গাজা উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ১. মোসাঃ আকলিমা বেগম @ আখিঁ (৩২) ও ২. মোসাঃ সাদিয়া আক্তার (২২) উভয় ঠিকানা সাং- বীরগাঁও, থানা- মনোহরদী, জেলা -নরসিংদী। পলাশ থানা পুলিশ কর্তৃক ১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাজা উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেন।



Comments
Post a Comment