স্ত্রীসহ ওবায়দুল কাদের রয়েছেন সন্দেহে ফ্ল্যাটে তল্লাশি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রীসহ অবস্থান করছে এমন সন্দেহে চট্টগ্রাম নগরের হালিশহরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পরে কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) রাতে হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারে এই অভিযান চালায় পুলিশ। ওই সময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও রবিবার (১০ নভেম্বর) সকালে তাকে ছেড়ে দেয়া হয়।
কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের এক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদার ফ্লাটে অভিযান চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্যই নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
ওসি আরো বলেন, নুরুল হুদা দাবি করেছেন ৫ তারিখের পর থেকে ওবায়দুল কাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। কাদেরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এদিকে নুরুল হুদাকে আটকের পর ছেড়ে দেয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি ভগ্নিপতি কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে লাপাত্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালেও গ্রেপ্তার করা যায়নি তাকে।
অবসরপ্রাপ্ত ব্যক্তিরা ২০২৫ সালে প্রায় বিনামূল্যে একটি ছোট ইলেকট্রিক গাড়ি কিনতে পারেন – দেখুন
প্রবীণদের জন্য নতুন ছোট ইলেকট্রিক গাড়ি – দাম দেখুন
প্রবীণদের জন্য নতুন ছোট ইলেকট্রিক গাড়ি: দাম আপনাকে অবাক করতে পারে
প্রবীণদের জন্য নতুন ছোট ইলেকট্রিক গাড়ি – দাম দেখুন
বিক্রয়হীন সোফা কিনুন আশ্চর্যজনক ছাড়ে!
পালঙ্কের গ্র্যান্ড সেলে চলছে আকর্ষণীয় ছাড়ের ধুম! বিক্রয়হীন সোফাগুলি পেতে এখনই অর্ডার দিন। সীমিত সময়ের ছাড়ের সুযোগ মিস করবেন না।
শেখ হাসিনার পতনের নেপথ্যে যে চারজন, জানা গেল
শেখ হাসিনা সরকারের পতনের মূলে চারজন রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক বার্তায় জানিয়েছে আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগের নেতা।
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেয় সমর্থকেরা। মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে থানায় হামলা করেছে ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী। হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ চার থেকে পাঁচজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে এই ঘটনা ঘটে। হামলায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। হামলার বিষয়টি থানার একাধিক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো-বশির ইসলাম (২৮), মোহাম্মদ হাসান (২১), মোহাম্মদ ইমন (২৫), মাসুম মাহমুদ (৩২), মোহাম্মদ আলামিন (৩০) ও আকবর আলী।
থানা সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ‘ইমন গ্রুপ’ এর বিরুদ্ধে অভিযোগ এনে নিউমার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান।
মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই ঘটনায় রিমান্ডে নেয়া এক আসামি জানায় যে তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিল ছাত্রদল নেতা মিথুন। ইমন গ্রুপের মূল হোতা সানজিদুল হাসান ইমনের ধানমণ্ডি এলাকার চাঁদা তোলার কাজ করেন তিনি। সেই মিথুনকে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকা থেকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানায় নিয়ে আসা হয়।
মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টায় দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে মিথুনের সমর্থকদের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ সদস্যরা তাদেরকে সরে যেতে বললেও সমর্থকেরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
হামলাকারীরা লাঠি, লোহার রড, চাপাতি নিয়ে আক্রমণ করে। এতে নিউমার্কেট জোনের এসি তারিক লতিফ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরব আলী, এসআই ফিরোজ আহমেদ, এসআই খন্দকার মেসবাহসহ চার থেকে পাঁচ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। তবে পুলিশের প্রতিরোধে দুর্বৃত্তদের অনেকেই দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক বলেন, মিথুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিল, তবে পারেনি। এ ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
কার নির্দেশে হামলা হয়েছে– এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত করে বের করবেন কার নির্দেশে এ হামলা হয়েছে।
বিক্রয়হীন অবিক্রিত কাউচস এ বিশাল ছাড়!
বিক্রয়হীন অবিক্রিত কাউচের বিশেষ ছাড় উপলভ্য! বড় বিক্রয় শুরু হয়েছে, যেখানে পাওয়া যাবে পালঙ্কের উপর বিশাল ছাড়ের অফার। সুযোগ হাতছাড়া করবেন না, এখনই আমাদের শোরুমে আসুন!
Comments
Post a Comment